
আব্দুর রহমান
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মতিন মাস্টারের বাড়ি হতে মোতালেব হাওলাদার কমিউনিটি ক্লিনিক সড়কটির কাজ না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে হাটুসমান পানি জমে যাওয়ায় জনগণের চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় অধিবাসী রহিম মল্লিকের ফেসবুক স্ট্যাটাসের অনুরোধে গত বুধবার ঐ সড়কটি সরজমিনে দেখতে যান হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ। দেখা যায়, ঐ কাচা সড়কটি দিয়ে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লি ও একটি কমিউনিটি ক্লিনিকের রোগী ও কর্মরতরা যাতায়াত করেন। প্রতিদিন ঐ সড়ক দিয়ে কমপক্ষে ১০ হাজার লোক যাতায়াত করে থাকে। রাস্তার দু’পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই হাটু পরিমাণ পানি জমে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা রহিম মল্লিক, আ. ছাত্তার কাজি, মিজান ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার হাইমচরের ব্যাপক উন্নয়ন করার পরও স্থানীয় এই গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়ন কিংবা সংস্কার না হওয়ায় ৩নং ও ৮নং ওয়ার্ডবাসীর চরম দুর্র্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে রাতে নামাজ পড়তে যেতে না পাড়া, স্কুল ও কলেজে পড়–য়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারায় এবং কমিউনিটি ক্লিনিকে রোগীদের নির্বিঘেœ পৌঁছতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি সড়কটির উন্নয়নে গুরুত্ব না দেয়ায় এই সড়কটি বেহাল দশায় রয়েছে বলে তারা জানান। তাই সড়কটি সংস্কার ও মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
৪ আগস্ট, ২০১৯।
