হাইমচর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা

হাইমচর ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাইমচর উপজেলা শাখাকে তৃণমূল পর্যায়ে থেকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে হাইমচর উপজেলা যুবদল আহ্বায়ক মো. জহির মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান আখনের যৌথ স্বাক্ষরে উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন যুবদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এতে আলগী আহ্বায়ক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য সচিব ইলিয়াছ মৃধা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, লিটন মাঝি, মানিক বেপারী, সদস্য আমান উল্লাহ সরদার, রফিজল নেপাল, মহাসিন কবিরাজ, কালাম সরদার, বাচ্ছু পাইক ও নূর হোসেন সরদারকে মনোনীত করা হয়।
আগামি ৩০ দিনের মধ্যে প্রতিটা ওয়ার্ড কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
২৯ জানুয়ারি, ২০২১।