হাজীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা

ফলাফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্রে অবস্থান করতে হবে
………লায়ন ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
ভোটকেন্দ্রে অবস্থান থেকে নিজে ভোট দিবেন, অন্যদের ভোট দেয়ার জন্য উৎসাহিত করবেন। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে এসে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করবেন। এরপর ফলাফল ঘোষণা পর্যন্ত প্রার্থীর এজেন্ট ও দলীয় নেতাকর্মীরা কেন্দ্রে অবস্থান করবেন। কোন ধরনের হুমকি-ধমকি ও গুজবে কান দিবেন না। কারণ, কেন্দ্র ছেড়ে গেলেই অন্যরা সুযোগ নিবে।
কথাগুলো বলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক। তিনি বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক মেয়র আলহাজ আবদুল মান্নান খান বাচ্চুর সমর্থনে পৌরসভাধীন ১, ২ ও ৩নং ওয়ার্ড আয়োজিত নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে উপরোক্ত বক্তব্য রাখেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের অনেকে আজকাল সভা-সমাবেশে হুমকি দিচ্ছে, রক্তচক্ষু দেখাচ্ছে। আমরা এসবে ভয় পাই না। ভোট গনতান্ত্রিক অধিকার, এই অধিকার আপনাদের যেমন আছে, আমাদের ও তেমনি আছে। তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সম্প্রীতির রাজনীতি করি। আপনাদের সরকার অনেক দিন ক্ষমতায়। আপনাদের দলের লোক প্রধানমন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যান। অন্তত আমাদের পৌরসভাটা ছেড়ে দেন।
সভায় আরো বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ও সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় ওলামা দলের সদস্য সচিব মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
পৌর বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদারের এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. এ নাফের শাহ্ ও আকতার হোসেন দুলাল প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম মিয়াজী, মাসুদ আলম খাঁন, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব বিল্লাল পাটওয়ারী, পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, উপজেলা সহ-যুব বিষয়ক সম্পাদক জুলহাস মিয়া উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার, পৌর যুবনেতা মনির হোসেন খন্দকার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রনেতা এস.এম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রনেতা রিপন সরকারসহ উপজেলা ও পৌর এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৯ জানুয়ারি, ২০২১।