হাইমচর উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত


সাহেদ হোসেন দিপু :
প্রতি মাসের মতো গতকাল বৃহস্পতিবারও হাইমচর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের পরিচালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, উপজেলা প্রকৌশলি মো. ইমাম হোসেন, ফায়ার সার্ভিস সেক্টর কমান্ডার জিএম আমির হোসেন, উপজেলা একাডেমিক অফিসার তানিয়া চৌধুরী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসানুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, ডেপুটি কমান্ডার ডা. হাফিজ আহমেদ মাস্টার, হাইমচর থানার এসআই মেসকে আলম, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, শাহাদাত সরকার, ইসমাইল হোসেন গাজি, আহমেদ আলি মাস্টারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। সভায় হাইমচর উপজেলায় বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়।