হাইমচরে বিএনপির প্রস্তুতি সভা

হাইমচর ব্যুরো :
যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা সদর আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল মাঠে আয়োজিত প্রস্তুতি সভায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ মাস্টার, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোক্তার আহমেদ খান, উপজেলা যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক জহির মাঝি, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান আখন, জেলা যুবদল অর্থ বিষয়ক সম্পাদক শওকত হোসেন লেয়াকত, উপজেলা ছাত্রদল সভাপতি সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন, স্বেচ্ছাসেবক দল নেতা বোরহান উদ্দিন জুটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।