
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সুস্থতা কামনা করে উপজেলা যুবদলের আয়োজনে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর হাসপাতাল জামে মসজিদে মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়ায় আহত মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন আখন, যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি, সহ-সভাপতি আবুল বাশার বাসু, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন, যুবদল নেতা সওকত হোসেন লেয়াকত, জয়নাল মাষ্টার, আলি আকবর টেলু, জসিম গাজি, সিদ্দিক গাজি, আরিফ কোতয়াল, জাকির সরদার, ছাত্রদল নেতা মহিউদ্দিনসহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম মাও. মো. রাসেল।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টায় স্থানীয় রায়ের বাজার সড়কে ইজিবাইক ও মোটর সাইকেল সংঘর্ষে মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নেয়া হলে পরবর্তীতে তাকে শ্যামলীর ট্রমা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার হাটুতে গতকাল রোববার বিকেল ৫টায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১ জুলাই, ২০১৯।
