রামপুর ইউপির ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের ৮৭ লাখ ১৪ হাজার ৩ শ’ ২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী।
চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী বলেন, আপনারা সহযোগিতা করলে এই ইউনিয়ন পরিষদের সব উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। আমরা ওয়ার্ড সভা থেকে জনগণের সুপারিশ ও প্রস্তাবনাগুলো বাজেটে অগ্রাধিকার দিয়েছে। আমরা চাই স্বচ্ছ, জবাবদিহি ও জনঅংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ। আজকের এ বাজেটটি জনসাধারণের জন্য একটি কল্যাণমুখী বাজেট। বর্তমান সরকার একটি জনকল্যানমুখী সরকার। সব সময় জনগণের কল্যাণের জন্যই এ সরকার কাজ করে যাচ্ছে। সরকারের কাছ থেকে প্রাপ্য বরাদ্দ আনুপাতিক হারে দেওয়া হবে। এবছরের বাজেটের সকল বরাদ্দই যেন স্বচ্ছতার সাথে সফলভাবে ব্যয় হবে। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিকুল হাসান খানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাকির, ইউপি সদস্য মো. ফথরুল ইসলাম পাটওয়ারী, আবু সায়েদ বেপারী, আ. বারেক মোল্লা, হাফেজ আবু তাহের পাটওয়ারী, মো. খালেক খান, মো. মমিন উদ্দিন আহমেদ, মো. রিপন পাটওয়ারী, বিশু মজুমদার, আনোয়ারুল আলম, নারী সদস্য তাজমুন্নাহার লিপি, মাসুদা আক্তার, আনোয়ারা বেগমসহ ইউনয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নের সাধারণ জনগণ।

১ জুলাই, ২০১৯।