হাজীগঞ্জের নব-নির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যানের শপথ ৯ ফেব্রুয়ারি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ১১ জন চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্যের শপথ গ্রহণ আগামি ৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান-মাহমুদ-ডালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। যার স্মারক নং- ৪৬.৪২.১৩০০.০৩০.০০৮.০০১২২-১০৪।
জানা গেছে, আগামি ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাজীগঞ্জের রাজারগাঁও, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ করাবেন জেলা অঞ্জনা খান মজলিশ। এছাড়া একই দিনে ১১ ইউনিয়নে নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদেরও শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
নব-নির্বাচিত চেয়ারম্যানদের আগামি ৩ ফেব্রুয়ারির মধ্যে সম্পদের হিসাব বিবরণী ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের চুক্তিনামা বিধি মোতাবেক ৩শ’ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নব-নির্বাচিতরা চেয়ারম্যানরা হলেন- রাজারগাঁও ইউনিয়নে আলহাজ আব্দুল হাদী মিয়া, বাকিলা ইউনিয়নে মিজানুর রহমান মিলন, কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ সদর ইউনিয়নে ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়নে মজিবুর রহমান মজিব।
বড়কুল পশ্চিম ইউনিয়নে নুরুল আমিন হেলাল, হাটিলা পূর্ব ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (২০২০ইং) হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে ৬ জন, ৫টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে ২ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তিন ইউপিতে ৩ জন বিএনপির স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত নৌকার প্রার্থীরা হলেন- রাজারগাঁও ইউনিয়নে আলহাজ আব্দুল হাদী, কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক হোসেন প্রধানীয়া, হাটিলা পূর্ব ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।
বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- হাজীগঞ্জ সদর ইউনিয়নে ইউসুফ প্রধানীয়া সুমন ও বড়কুল পূর্ব ইউনিয়নে মজিবুর রহমান মজিব এবং বিজয়ী বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা হলেন, বাকিলা ইউনিয়নে মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে গোলাম মোস্তফা স্বপন ও বড়কুল পশ্চিম ইউনিয়নে নুরুল আমিন হেলাল।

০১ ফেব্রুয়ারি, ২০২২।