হাজীগঞ্জ ব্যুরো
ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে হাজীগঞ্জের হাটিলা গ্রামের দুর্ধর্ষ ইয়াবা ব্যবসায়ী পান্না আক্তার। এর আগেও কয়েকবার এই পান্না ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। পান্না পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের কাজী বাড়ির মিজানুর রহমানের মেয়ে।
গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ ইয়াবা ব্যবসায়ী পান্না আক্তার (২২) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, পান্নাকে এর আগেও কয়েকবার ইয়াবাসহ আটক করা হয়েছিলো। তার বিরুদ্ধে মাদকের ৩/৪টি মামলা রয়েছে। তাকে কয়েকদিন পর-পর মাদকসহ আটক করে জেলে প্রেরণ করা হলেও জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
৩০ জুন, ২০১৯।

