হাজীগঞ্জে আমান সিমেন্টের আয়োজনে নির্মাণ শিল্পীদের সম্মেলন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘দেশ গড়ি প্রতিদিন’ এ শ্লোগানে হাজীগঞ্জে আমান সিমেন্টের আয়োজনে নির্মাণ শিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. মনির হোসেন ভূঁইয়া।
সরকার ট্রেডার্সের পরিচালক মো. আরিফ হোসেনের পরিচালনায় সম্মেলনে নির্মাণ শিল্পীদের উদ্দেশে বক্তব্য রাখেন আমান সিমেন্টের ডেপুটি ম্যানেজার মো. আনোয়ার হোসেন। এরপর আমান গ্রুপ ও আমান সিমেন্ট নির্মাণ সামগ্রী বিষয়ক বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মো. মাহফুজ। বক্তব্য রাখেন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন।
আমান সিমেন্টের এক্সিকিউটিভ ব্যান্ড অফিসার মো. রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে আমান সিমেন্টের পরিবেশক ও ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন আজিজ এন্টারপ্রাইজের পরিচালক মজিবুর রহমান, মদিনা ট্রেডার্সের পরিচালক মো. সাদ্দাম হোসেন, ঠিকাদার রাজমিস্ত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মো. ফারুক হোসেন।
বক্তব্য শেষে আগত শিল্পীদের হাতে পুরস্কার সামগ্রী ও রাতের খাবার তুলে দেনে আমান সিমেন্টের কর্মকর্তা ও অতিথিবৃন্দ। এ সময় হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা থেকে আগত আমান সিমেন্টের পরিবেশক, ব্যবসায়ী ও নির্মাণ শিল্পীসহ আমান সিমেন্টের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

০৫ জুন, ২০২১।