হাজীগঞ্জে আরো ৯ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এ পর্যন্ত ৭৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আরো ৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন ও কাউন্সিলর পদে ৮জন। বুধবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও কাউন্সিলর পদে ৫৪ জনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের কাছ থেকে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাইনুদ্দিন মিয়াজী, ৩নং ওয়ার্ড থেকে মো. কামরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড থেকে মো. শাহআলম।
১০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলমাস রায়হান রানা, ফজলুর রহমান মজুমদার ও সৈয়দ মো. আব্দুর রাজ্জাক, ১১নং ওয়ার্ড থেকে বর্তমান প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মো. শুকু মিয়া এবং ১২নং ওয়ার্ড থেকে মো. নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত- ৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) নারী কাউন্সিলর পদে রোকেয়া বেগম।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামি বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ আগামি ৩০ জানুয়ারি। যা ব্যালেট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে।
২৪ ডিসেম্বর, ২০২০।