সংসদে নিন্দা প্রস্তাবের আহ্বান ও ভারতীয় পণ্য বর্জনের ডাক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (৮ জুন) বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মো. জাকির হোসাইন ও নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ সুলতান আহমেদ।
এরপর মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সহ-সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল হক বাগদাদি, সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন আল কাদরী।
ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সহ-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের উপস্থাপনায় মানববন্ধনে নেতৃবৃন্দ ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে চলতি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানিয়েছেন। অন্যথায় মুসলমানদের ক্রোধ ও ক্ষোভ কোনভাবেই প্রশমিত হবে না বলে তারা বক্তব্যে উল্লেখ করেন। এ সময় তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন।
বক্তব্যে নেতৃবৃন্দ আরো বলেন, মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ জন্য তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শ্লোগানে শ্লোগানে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মাও. আব্দুল কাইয়্যুম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, পৌর সহ-সভাপতি মিজানুর রহমান, মাও. রহমত উল্যাহ্ খান, সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সদস্য মাও. হারুন অর রশিদ, মাও. মোতাহের হোসেন শামিম, মাও. মো. নিজাম উদ্দিন, হাফেজ মো. সুলতান আহমেদ, খাজা আহমেদ, সিরাজুল ইসলাম মজুমদার, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক ওচমান গনি, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হোসেন, অর্থ সম্পাদক কাউছার হামিদসহ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
০৯ জুন, ২০২২।
