
জেলা আ’লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনকে ফুলেল শুভেচ্ছা জানান মা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদসহ ওয়ার্ড আ’লীগ সভাপতি হাফেজ মো. মোস্তফা কামাল। -ইল্শেপাড়
হাজীগঞ্জ ব্যুরো :
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটারিয়ান আহসান হাবিব অরুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ বাজারস্থ মা জেনারেল হাসপাতালের (প্রস্তাবিত) প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম আজাদ। গত ১১ ডিসেম্বর রোটা. আহসান হাবিব অরুন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মো. মোস্তফা কামালসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রোটারিয়ান আহসান হাবিব অরুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দলের জন্য এক ও ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহবান জানান।
