সাংবাদিক মির্জা জাকিরের শয্যাপাশে জেলা সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদের সভাপতি ও সম্পাদক

সাংবাদিক মির্জা জাকিরকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে দেখতে যান চাঁদপুর জেলা সংবাদপত্র মালিক, সম্পাদক ও প্রকাশক পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকিরকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত মঙ্গলবার দেখতে যান চাঁদপুর জেলা সংবাদপত্র মালিক, সম্পাদক ও প্রকাশক পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন। এ সময় তাঁরা সাংবাদিক মির্জা জাকিরের অসুস্থতার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।
মির্জা জাকির দীর্ঘদিন দৈনিক চাঁদপুর কণ্ঠসহ জাতীয় দৈনিকে সুনামের সাথে কাজ করে আসছেন। তিনি চাঁদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার আলোচিত প্রতিবেদন তৈরী করে সবার কাছে প্রিয় হয়ে উঠেন। এছাড়াও তিনি কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছেন।
গত ২৭ নভেম্বর হৃদরোগে চিকিৎসার জন্য ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসক দেখান। এর পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হৃদরোগের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ৩ ডিসেম্বর তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। এ সময় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ব্রেন স্ট্রোক করেন। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রিলিজ দিয়ে দেয়া হলে মির্জা জাকিরকে ঢাকার বিভিন্ন হাসাপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ৬ ডিসেম্বর ভোরে সাংবাদিক নেতা মির্জা জাকিরকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয় । বর্তমানে তিনি ডি ব্লকের ১৩ তলায় চিকিৎসাধীন আছেন। তাঁর আশু আরোগ্যের জন্যে তাঁর পরিবার, চাঁদপুর কণ্ঠ, যুগান্তর পরিবার, সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।