হাজীগঞ্জে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস.এম চিশতী
হাজীগঞ্জে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ই-সেন্টারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত (পিআইও) রেজাউল করিম দিপু।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্ব এবং সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন দৈনিক ইত্তেফাকের হাজীগঞ্জ সংবাদদাতা শাখাওয়াত হোসেন শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চারুশিল্পী গাজী মো. সালাহউদ্দিন, আমার কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো. কামাল হোসেন, আজকের দেশকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, মানব খবরের সম্পাদক ও প্রকাশক মুনছুর আহম্মেদ বিপ্লব।
এ সময় আরো উপস্থিত ছিলেন সকলের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, মানবসমাজ পত্রিকার নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দূর্বার নিউজের সম্পাদক মো. রুহুল আমিন, দৈনিক আলোকিত বাংলাদেশ’র উপজেলা প্রতিনিধি মো. কবির আহমেদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি আবু তাহের মেসবাহ, দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি রেজাউল করিম নয়ন ও দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মেহেদী হাছান।