মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ১শ’ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বাবু গাজী ওরফে নাছির গাজীকে আটক করা হয়। সে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের পূর্ব মিজি বাড়ির দুলাল গাজীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারী বাবু গাজীকে আটক করে হাজীগঞ্জ থানার এসআই মো. আলামিন, মোস্তাক আহমেদ ও এএসআই রেজাউল করিম। এসময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটক আবু গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সে ফরিদগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের চোরাই মামলাসহ অন্য ৮টি মামলা চলমান রয়েছে।
২০ এপ্রিল, ২০২২।
