সভাপতি কাজী খায়রুল, সম্পাদক প্রিন্স শাকিল
মোহাম্মদ হাবীব উল্যাহ্
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক অনুমোদিত হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা ও নবগঠিত কমিটিকে বরণ এবং সদ্য বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কার্যালয়ে এই পরিচিতি সভা ও নবগঠিত কমিটির সদস্যদের বরণ এবং বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরিচিতি শেষে ইউএনও বৈশাখী বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবাগত সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মসজিদ ও মাজার শরীফের মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ এবং সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের নায়েবে মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদসহ কমিটির সদস্যরা।
এরপর সদ্যবিদায়ী কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবগঠিত কমিটির পক্ষ থেকে সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ ও সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ সদ্যবিদায়ী কমিটির সভাপতিসহ উপস্থিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানান।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নান, সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও. আনিছুর রহমান, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আকবার হোসেন ও একই বিদ্যালয়ের ভোকেশনার শাখার ইন্সট্রাক্টর শিরিন আক্তার।
উল্লেখ্য, দুর্নীতি কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতি বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন করে গত ১৬ জুলাই ৯ সদস্যবিশিষ্ট হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরাধ কমিটি অনুমোদন দেয় দুদক। দুর্র্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার প্রস্তাব অনুযায়ী এই কমিটি অনুমোদন করা হয়।
২২ অক্টোবর, ২০২০।
