মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে কোন উপসর্গ ছাড়াই আলমগীর হোসেন (৩৮) নামের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের বাসিন্দা। আজ মঙ্গলবার (৫ মে) তার বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আলমগীরসহ উপজেলায় এ পর্যন্ত ৩ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এর আগে হাজীগঞ্জে দাফনকৃত নারী ফাতেমা বেগম করোনায় আক্রান্ত ছিলেন। তিনি চাঁদপুরে বসবাস করতেন। সোমবার বিকালে প্রকাশিত রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, করোনা আক্রান্ত যুবক স্থানীয় জনপ্রতিনিধির সাথে চলাফেরা করায় তার ব্যাপক জনসম্পৃক্ততা ছিলো। তাই সন্দেহবশত তিনি নমুনা পরীক্ষা করান। কিন্তু তার কোন উপসর্গ ছিলো না।
সোমবার প্রকাশিত রিপোর্টে ওই যুবকের করোনা পজিটিভ আসে। কিন্তু তিনি যাদের সাথে চলাফেরা করেছেন তাদের সবার রিপোর্ট নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, করোনা আক্রান্ত যুবক হাজীগঞ্জ ও বাকিলা বাজারসহ তার এলাকায় ব্যাপক বিচরণ করেছেন। তাই ওইসব এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
০৫ মে, ২০২০।
