হাজীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা, দোয়া ও ইফতার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বিএনপি হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখাসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মো. মমিনুল হক। এ সময় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামি দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ হায়াত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম এমএ মতিনসহ প্রয়াত সব নেতাকর্মীর আত্মার মাগফেরাত এবং অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার।
এর আগে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ’র যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আলী ও পৌরসভা বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন ও সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁন।
পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সেলিম পাটওয়ারী লিটন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন সর্দারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।

১০ এপ্রিল, ২০২২।