মোহাম্মদ হাবীব উল্যাহ্
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজীগঞ্জে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (১৫ জুন) বিকালে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. সাইফুল ইসলাম। একই সময়ে শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সাবেক সাংসদ এমএ মতিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়াত সব নেতা-কর্মীর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। বক্তব্যে তারা খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সরকারের দৃষ্টি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়া, আব্দুল লতিফ, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা বিল্লাল হোসেন, মজিবুর রহমান, মো. দুলাল হোসেন ভুঁইয়াসহ নেতৃবৃন্দ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ ছিদ্দিকী, এম সাখাওয়াত হোসেন, মো. শহীদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুবনেতা মাসুদ হোসেন, মো. জসিম উদ্দিন, এমরান হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা ছাত্রনেতা শাহ্ এমরান, কবির হোসেন, সাব্বির হোসেন, আতিক হোসেন ও আলামিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
১৬ জুন, ২০২২।
