হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পরীক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহচান উল্যাহ্ মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক মো. আব্দুর রব। বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. শাহিন বিন সাঈদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বিদ্যালয়ের পরিচালক ও হাজীগঞ্জ স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য খন্দকার আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম, শিক্ষক মো. এমরান হোসেন, পারভীন আক্তার, আসাদুজ্জামান রনি, জসিম উদ্দিন, সুলতানা জাহান নিশাসহ অতিথিবৃন্দ, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৬ জুন, ২০২২।
