হাজীগঞ্জ ব্যুরো
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছিন আরাফাত অনিক ও ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রনেতা হান্নান তালুকদার, পৌর ছাত্রনেতা রোমান মিজি, ইব্রাহিম মুন্সী, মাইনুদ্দিন তফু, সেকান্তর মিজি, শুভসহ শতাধীক নেতাকর্মী ও সমর্থকসহ মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
১৪ এপ্রিল, ২০২১।
