হাজীগঞ্জে চাঁদের হাট সুপার শপের উদ্বোধন করলেন মেয়র

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘এক ছাদের নিচে সব আয়োজন’ এই শ্লোগানে হাজীগঞ্জে ‘চাঁদের হাট সুপার শপ’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেখ সিটি শপিং কমপ্লেক্সে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সুপার শপের উদ্বোধন করেন।
চাঁদের হাট সুপার শপের স্বত্বাধিকারী ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, ব্যবসায়িক কেন্দ্র হিসেবে হাজীগঞ্জ বাজারের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের সাথে চাঁদের হাট সুপার শপ সংযুক্ত হল। আশা করি, চাঁদের হাট গুণগত মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ মুন্সী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. নিশান ইবনে মিজান।
প্রভাষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল। এর আগে ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে অতিথিদের সাথে নিয়ে চাঁদের হাট সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র-১ জাহিদুল আযহার আলম বেপারী, হাটিলা পশ্চিম ইউপির চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন লিটু, দ্বাদশগ্রাম ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, পৌর কাউন্সিলর সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, কাকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেখ সিটি শপিং কমপ্লেক্সে বেইজমেন্টে অবস্থিত চাঁদের হাট সুপার শপে খাদ্য সামগ্রী, পোশাক, ক্রোকারিজ, সাজ ও খেলনা সামগ্রী, সব ধরনের কোমল পানীয়সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় দেশী ও বিদেশী পণ্য বিক্রি করা হয়।
০১ এপ্রিল, ২০২১।