স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদের প্রিন্স ভিলা থেকে প্রায় ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী জাহানারা (৩০)। তারা প্রিন্স ভিলায় ভাড়া থাকেন। এছাড়া গ্রেফতার অপরজন মকিমাবাদ গ্রামের ভাড়াটিয়া লিজা বেগম (৩৫)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় চালের ড্রাম থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়।
২২ এপ্রিল, ২০২০।
