হাজীগঞ্জে ছাত্রীদের মাঝে ২২শ’ স্যানেটারি ন্যাপকিন ও ৪০টি বাইসাইকেল বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ছাত্রীদের জনপ্রতি এক প্যাকেট করে ২ হাজার ২শ’ স্যানেটারি ন্যাপকিন ও ৪০টি বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই স্যানেটারি ন্যাপকিন ও সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়নের ২০১৯-২০ সালের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় মেয়েদের কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ২ হাজার ২শ’ ছাত্রীর মাঝে স্যানেটারি ন্যাপকিন ও দূরবর্তী এলাকা থেকে আসা অস্বচ্ছল ৪০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে।
স্যানেটারি ন্যাপকিন ও বাইসাইকেলপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সুহিলপুর উচ্চ বিদ্যালয়, মৈশাইদ পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয় ও আল বান্না হাই স্কুল, সুহিলপুর এবিএস ফাজিল মাদরাসা, ছালেহ আবাদ এমএন ফাজিল মাদরাসা ও উচ্চঁগা ইসলামিয়া দাখিল মাদরাসা।
এর মধ্যে সব প্রতিষ্ঠানে স্যানেটারি ন্যাপকিন এবং সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্য প্রতিষ্ঠানে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর।
অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশে ইউএনও বৈশাখী বড়ুয়াসহ বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলী আশ্রাফ দুলাল প্রমুখ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান, সব ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
০১ ডিসেম্বর, ২০২০।