উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত
হাজীগঞ্জ ব্যুরো
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এমন শ্লোগানে হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ আগস্ট) বিকালে উপজেলা ই-সেন্টারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্েযাগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালি উল্লাহ্ সরকার, পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাংবাদিক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, পাপ্পু মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সদস্য কবির আহমেদ, মোহাম্মদ হাবীব উল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মহিন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী রিয়াদ হোসেন, নাঈম হোসেন প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে এ দিন দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে সফল মৎস্যচাষি/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
৩০ আগস্ট, ২০২১।
