
দেশের স্বার্থে আ.লীগকে আবারো বিজয়ী করতে হবে
———মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের ৬ তলা বিশিষ্ট সুপার মার্কেট কাম-বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। জেলা পরিষদের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। ইতোমধ্যে আমরা নি¤œ-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি এবং মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ট নেতৃত্বে।
তিনি বলেন, আমাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। টেকসই অর্থনীতি ও সামাজিক উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশে পরিণত হবো। এই উন্নত বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিত করে দল-মত ও বিভক্তির উর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। উন্নয়ন ও অগ্রযাত্রায় নৌকার বিকল্প নেই। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক।
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কোন বিভেদ নয়, আসুন ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের জন্য কাজ করি। জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী না করতে পারলে দেশের উন্নয়ন ব্যহত হবে, উন্নয়ন থমকে যাবে। তাই দেশের স্বার্থে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে।
তিনি বলেন, কোন ষড়যন্ত্রই কাজ হবে না, ‘হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণই আমার শক্তি’। গত প্রায় ১০ বছর আমি সাধ্যমতো এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নিজে কোনো দুর্নীতি করিনি, দুর্নীতিকে প্রশ্রয়ও দেইনি। আমি শতভাগ আশাবাদী, জননেত্রী শেখ হাসিনার হাত থেকে নৌকার মনোনয়ন নিয়ে আবারো আপনাদের সাথে নিয়ে নৌকার বিজয় ধরে রাখবো, ইনশাআল্লাহ।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আ. রউফ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জসিমউদ্দিন, সদস্য বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল হাদি, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ সফিকুল ইসলাম মীর, রফিকুল ইসলাম, জাকির হোসেন লিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, প্রচার সম্পাদক মো. শাহজামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আকতার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, হাজীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, ছাত্রলীগ নেতা হান্নান গাজী, মোতালেব খান রাজু, মো. ইয়াছিন, ইঞ্জি. মিরাজুল ইসলাম সরোয়ারসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
