মতলব দক্ষিণে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে

মতলব দক্ষিণ ব্যুরো
পুলিশ সেবা সপ্তাহ (২৭ জানুয়ারি- ২ ফেব্রুয়ারি) উপলক্ষে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।
মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ সেবা সপ্তাহ সফল ও স্বার্থক করার জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। পুলিশকে সহায়তা করা এবং পুলিশের সেবা গ্রহণ করা প্রত্যেক নাগরিকের অধিকার।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, আক্তার হোসেন, নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কোষাধ্যক্ষ রেদোয়ান আহমেদ জাকির, ক্রীড়া সম্পাদক শীব শংকর দাস, প্রচার সম্পাদক মান্নানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।