মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন মুন্সী, সাহাব উদ্দিন শাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বিল্লাল হোসেন, বিএনপি নেতা কাউন্সিলর হাবিবুর রহমান, কাজী মুরাদ হোসেন মিরন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিপন সরকার, বিএনপি নেতা সালেহ আহমেদ, হারুনুর রশিদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুলহাস মিয়া, ছাত্রদল নেতা জুয়েল তালুকদার, ফয়সাল হোসেন, কাদের দেওয়ান, শামসুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
২২ নভেম্বর, ২০২০।
