
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে নিজের দেয়া ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন উদ্দিন পাটওয়ারী (৬৫) নামের এক কৃষক মারা গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুরে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ ও উপ-পরিদর্শক মো. সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাছের সুমন জানান, পরিবারকে না জানিয়ে ধান ও সবজি খেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতেন কৃষক আমিন উদ্দিন। গতকাল সোমবার তিনি সবজি খেতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
