হাজীগঞ্জে পরিবেশবান্ধব ইট ব্যবহার শীর্ষক কর্মশালা


মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘আর নয় মাটি পোড়ানো ইট’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে পরিবেশ বান্ধব ইট ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ অন্যন্যা গ্রুপের আয়োজনে এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুনের সভাপতিত্বে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে (ডাকবাংলো) এ আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিবেশের ভূমিকা অপরিসীম। পরিবেশ বিপর্যয়ের ফলে দ্রুতগতিতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এতে পৃথীবি ধংসের মুখে। জলবায়ুর এই পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আর পরিবেশ বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ, মাটি পোড়ানো ইট। তাই সরকার ২০২০ সালের মধ্যে মাটি কাটা ও মাটি পোড়ানো ইটভাটা পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তারা বলেন, পরিবেশবান্ধব ইট ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর আবাসস্থল রেখে যাওয়ার লক্ষ্যে মাটি ও জ¦ালানী বিহীন ইট ব্যবহার প্রয়োজন। এ ক্ষেত্রে অন্যন্যা গ্রুপ এগিয়ে এসেছে, সেজন্য ধন্যবাদ। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্যোক্তা মো. সাইফুল্লাহ মানিক। পরিবেশবান্ধব ইটের ব্যবহারের সুবিধা ও কারখানা স্থাপনের বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন অন্যন্যা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন অন্যন্যা গ্রুপের ম্যানেজার (এইচআর এডমিন এন্ড মার্কেটিং) সায়মা আক্তার।
মার্কেটিং কর্মকর্তা দীন মোহাম্মদ সিটু ও মো. ইয়াছিন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন ইটভাটার মালিক, অন্যনা গ্রুপের কর্মকর্তা এবং চাঁদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।