
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পানিতে ডুবে আরফা নামের তিন বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কাজী বাড়ির আব্দুর রহমানের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আমড়ার হাতে নিয়ে ঘর থেকে বের হয় শিশু আরিফা। বেশ কিছু সময় পার হলেও সে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।
পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখে, তাকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় পুকুরের পানিতে আমড়া কিছু অংশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় আরফার হাত থেকে আমড়া পানিতে পড়ে যায়। পরবর্তীতে আমড়া তুলে আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
১৯ সেপ্টেম্বর, ২০১৯।
