মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ফজরের নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আমেনা বেগম নামে ৯০ বছরের এক বৃদ্ধা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা আমেনা বেগম উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পালিশারা গ্রামের মৃত ইউছুপ আলির স্ত্রী। নিহতের ছেলে শাহাজান মাঝি জানান, প্রতিদিনের মতো বুধবার ভোররাতে ফজরের নামাজের অজু করার জন্য মা (আমেনা বেগম) পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। তিনি বলেন, মাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
এদিন দুপুরেই জানাযা শেষে নিহত বৃদ্ধা আমেনা বেগমকে পারিবাবরিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নামাজের ওযু করতে গিয়ে বৃদ্ধা নিহতের ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
২২ অক্টোবর, ২০২০।
