হাজীগঞ্জে বিএমজিটিএ’র ইফতার মাহফিল সম্পন্ন


বে-সরকারির ‘বে’ শব্দটি বাদের দাবি শিক্ষক নেতৃবৃন্দের
হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) এর হাজীগঞ্জ উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বিএমজিটিএ’র উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু। এর আগে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ’র জেলা সভাপতি অধ্যাপক তাসলিমা মুন্নি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ হোসেন ও সহ-সভাপতি সালেহ্ উদ্দিন জিন্নাহ, কচুয়া উপজেলার সভাপতি সিরাজুল ইসলাম, শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মো. হাসান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী। নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। সরকারের সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শিক্ষিত ও দক্ষ জনশক্তি প্রয়োজন। সেজন্য শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ প্রয়োজন।
সভায় সরকারের প্রতি দাবি জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমরা আর বে-সরকারি থাকতে চাই না। বে-সরকারি থেকে ‘বে’ শব্দটি বাদ দিয়ে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এতে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে মানসম্মত মাদরাসা শিক্ষা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা রাখবে। এ সময় তারা মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে কারিগরি শিক্ষা ও সব মাদরাসায় বিজ্ঞান শিক্ষা ব্যবস্থার দাবি জানান।
উপজেলা বিএমজিটিএ’র সভাপতি প্রভাষক আরিফ ইমাম মিন্টুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বিএসসির পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি আবু ইউছুফ, সাধারণ সম্পাদক হানজালা শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিএমজিটিএ’র উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক প্রভাষক আবু ইউছুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, প্রচার সম্পাদক আকবর হোসেন, কার্যকরী সদস্য অধ্যাপক ওমর ফারুক, প্রভাষক আবু জাফর, মোহাম্মদ ইব্রাহীম, আব্দুল করিম, বদিউজ্জামাল পাঠান, মোহাম্মদ ফয়েজ আহমেদ বিএসসি, জামাল হোসেন বিএসসিসহ নেতৃবৃন্দ।