যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত আনন্দ র্যালিতে উপজেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কয়েক সহস্রাধিক পৌর যুবলীগ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। এ সময় ঢোলের বাদ্য ও ভুভুজেলার শব্দ এবং নেতা-কর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার।
র্যালিটি যুবলীগ কার্যালয় গাজির খাদা (বালুর মাঠ) থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে গত ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
আনন্দ র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন দুলাল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধুরী, প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক মো. শাহজামাল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মুশফিক প্রমুখ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদস্য জাহাঙ্গীর হোসেন, ওমর ফারুক ও পল্লী শুক্কুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, উপজেলা তাতীঁ লীগের সভাপতি আলী আজগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা প্রমুখ।
পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের সভাপতিত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আনন্দ র্যালি বের করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম চৌধুরী, সদস্য আবু সুফিয়ান, সরোয়ার হোসেন রনি, হাসান গাজী, মেহেদী আল জাবের, মোস্তাফিজুর রহমান সুজন, লিটন তালুকদার, রাশেদ, শাহআলম, আরিফ মজুমদার, আলআমিন, মাইকেল, মাইনু, জসিম, সোহেল রানা, মানিক মজুমদার, রাজিব, শাহাদাত মিজি ও বিকাশ সাহা, পৌর যুবলীগ নেতা মমিন, আবু আউয়াল মাসুদ প্রমুখ।
আনন্দ র্যালিতে যুবলীগ নেতাকর্মী ও সর্মথকদের নিয়ে অংশ নেন পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন অধিকারী, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ড সভাপতি নন্দ দুলাল দাস, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল গাজী, ৪নং ওয়ার্ড সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোহন মজুমদার, ৫নং ওয়ার্ড সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক মিলন।
এছাড়া ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাপ্পী, সাধারণ সম্পাদক মহসিন, ৮নং ওয়ার্ড সভাপতি কাজী মনির, সাধারণ সম্পাদক কাজী সোহাগ, ১০নং ওয়ার্ড সভাপতি আজিম, সাধারণ সম্পাদক সোহেল, ১১নং ওয়ার্ড সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক জসিম, ১২নং ওয়ার্ড সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক সোহরাবের নেতৃত্বে যুবলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা কাউছর মুন্সী, মিন্টু, রাকিব, পুল্লভ, ছাত্রনেতা শান্ত, তানভীর, রাকিব, সাব্বির, আশিক, জাহিদ, রিফাত, সাইফুল ও রুবেলসহ পৌর যুবলীগের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক।
