হাজীগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পেল ২৯ পরিবার

জমির দলিল ও ঘরের প্রতিকি চাবি হস্তান্তর

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বরাদ্দকৃত ভূমিসহ সেমি পাকা দালানঘর মাথা গোঁজার ঠাঁই পেল ২৯টি পরিবার।
গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধনের পর উপজেলার ২৯ পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ২ শতাংশ জমির দলিল ও ঘরের প্রতিকী চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন ও নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
এর আগে এদিন সকালে জমিসহ গৃহ হস্তান্তরের অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে দেশের প্রতিটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। যার মধ্যে অন্যতম গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ের ব্যবস্থাকরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুণ, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, খোরশেদ আলম বকাউল।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাসসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, ভূমি ও গৃহহীন পরিবারের লোকজন।

২৪ জুলাই, ২০২২।