
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার রামপুর বাজারে অনুষ্ঠিত এ খেলায় চ্যাম্পিয়ন সৈয়দপুর মধ্যপাড়া একাদশ ও রানারআপ লোধপাড়া একাদশ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এস.এম মানিক।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, আম্পায়ার এবং স্থানীয়দের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি রোটা. এস.এম মানিক।
একক সংগঠনের আয়োজনে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তা আক্তারের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মমিনুল ইসলাম ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন মিকন ও সাধারণ সম্পাদক শ্যামল শীল।
মাহফুজুর রহমান ও নূরে আলম বকাউলের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব মোল্লা, স্বপন মজুমদার, সোহাগ মোল্লা, হুমায়ুন বেপারী, পলাশ মেম্বার, ইসমাঈল কাজী, আরাফাত হোসেন, জাহাঙ্গীর আলম মজুমদার, রাশেদ গাজী, সাগর খলিফা, ফারুক খলিফা প্রমুখ।
একক সংগঠনের সদস্য রুবেল, রাজু, নোমান, রাহাদ ও আরিফের সার্বিক ব্যবস্থাপনায় গত ৮ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়। খেলায় ৩২টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে সৈয়দপুর মধ্যপাড়া একাদশ ও লোধপাড়া একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সৈয়দপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
