
হাজীগঞ্জ ব্যুরো :
দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের যুগ্ম-সম্পাদক মির্জা জাকিরের সুস্থতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়েছে। দৈনিক চাঁদপুর কণ্ঠ হাজীগঞ্জ ব্যুরোর আয়োজনে বুধবার বাদজোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, নতুনেরডাক পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, আজকের দেশকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার, মানবসমাজের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান বাবলু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পাপ্পু মজুমদার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মেসবাহ, কার্যকরি সদস্য শাখাওয়াত হোসেন শামীম, সহযোগী সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্, হুমায়ুন কবির, রেজাউল করিম নয়ন প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মী এবং মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
