
কচুয়া ব্যুরো :
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মির্জা জাকিরের সুস্থতা কামনা করে কচুয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার রহিমানগর লতিফিয়া কমপ্লেক্সে কচুয়া প্রেসক্লাব ও চাঁদপুর কণ্ঠের রহিমানগর প্রতিনিধি ফরহাদ চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মির্জা জাকিরের আশু আরোগ্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ মাও. মেছবাহুল ইসলাম লতিফী।
এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, যুগ্ম-সম্পাদক ফরহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সুমন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, জুয়েল প্রমুখ।
