হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ৭ থেকে ১০ ফেব্রুয়ারি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আগামি ৭ থেকে ১০ ফেব্রুয়ারি বেসামরিক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যাচাই-বাছাই করা হবে। উল্লেখিত তারিখের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুক্তিযোদ্ধা/ প্রতিনিধি যাচাই-বাছাই ফরম পূরণপূর্বক ৪ (চার) সেট সঙ্গে নিয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব বৈশাখী বড়ুয়া।
গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে। যার স্মারক নং- ০৫.৪২.১৩৪৯.০০০.০১৮.০০৫.২০২১-৫৮। জানা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনে আগামি ৭ ফেব্রুয়ারি (রোববার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত সিরিয়াল নম্বরের ১ থেকে ৮০ পর্যন্ত যাচাই-বাছাই করা হবে।
এরপর আগামি ৮ ফেব্রুয়ারি (সোমবার) সিরিয়ালের ৮১ থেকে ১৩৫ পর্যন্ত, ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ১৩৬ থেকে ১৯০ পর্যন্ত ও ১০ ফেব্রুয়ারি (বুধবার) ১৯১ থেকে ২৫১ পর্যন্ত এবং বাহিনী গেজেটের বাতিলকৃত ৬ জন মুক্তিযোদ্ধা বা প্রতিনিধির উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। তাই প্রতিদিন সকাল ১০টায় সাক্ষ্য এবং তথ্য-উপাত্তসহ মুক্তিযোদ্ধা বা প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে আরো জানা গেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের স্মারক নং- ৪৮.০২.০০০০.০০১.০০.২৯২.১৮-০৫, তারিখ ৪ জানুয়ারি এবং ৪৮.০২.০০০০.০০.৯৯.০০২.২০-৪৯, ১৪ জানুয়ারি তারিখের স্মারকমূলে প্রকাশিত সংশোধিত তালিকায় মুক্তিযোদ্ধাদের নামের বিপরীতে গেজেট ভিন্ন উল্লিখিত স্বীকৃত ৩৩ ধরণের প্রমানকের এক বা একাধিক প্রমাণকে যদি কারো নাম থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম যাচাইয়ের তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশনা রয়েছে।
তাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়/ জামুকার ওয়েবসাইটের প্রকাশিত হয়েছে বেসামরিক গেজেট যাচাই-বাছাই তালিকার নিম্নলিখিত নম্বরগুলো উপজেলা কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের বহির্ভূত থাকবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ৪১, ৪২, ৪৫, ৪৮, ৪৯, ৫০, ৫২, ৫৩, ৫৫, ৭৫, ৮৯, ১০৯, ১৩৮, ১৫০, ১৬৬, ১৬৭, ১৬৯, ১৭৬, ১৭৭, ১৮৫, ১৯১, ২০৩, ২০৫, ২০৭, ২০৮, ২১০, ২১১, ২১২, ২১৩, ২১৬, ২১৭, ২২৬, ২২৭, ২৩০, ২৩৪ এবং আনসার ও ভিডিপি গেজেট নং- ৮৮৭।
০৪ ফেব্রুয়ারি, ২০২১।