পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আ.লীগের বিশেষ বর্ধিত সভা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে সবুজ সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ৭ জন এবং নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করেছেন এমন ৫ জনসহ মোট ১২ জনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে।
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নির্ধারণ করে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর লক্ষ্যেই এ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রস্তাব ও সমর্থনকারীদের প্রতি আহবান জানান।
এরপর বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ধারাবাহিকভাবে যাদের নাম এসেছে তারা হলেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সদস্য রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু এবং পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন।
এছাড়া আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যারা ধারাবাহিকভাবে নিজ নিজ নামে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন তারা হলেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সজিব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ আলী আশ্রাফ, জেলা মহিলা যুবলীগের সদস্য শিউলী আক্তার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন খোকা।
বর্ধিত সভাটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেতে সভায় ১২ জন প্রার্থীর নাম প্রস্তাব এসেছে। এর মধ্যে ৭ জনের নাম প্রস্তাব ও সমর্থনকারীর ভিত্তিতে এবং ৫ জন তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা দিয়েছে।
এই ১২ জন প্রার্থীর নাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে উপজেলা আওয়ামী লীগের কাছে প্রদান করা হবে। এর একটি করে অনুলিপি জেলা ও কেন্দ্রীয় আওয়ামী দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে প্রদান করা হবে বলে তিনি জানান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী।
সভায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, কাজী কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও শামসুদ্দিন মুন্সীসহ পৌর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য এবং প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
০৬ ডিসেম্বর, ২০২০।
