হাজীগঞ্জে যুবলীগের শোকরানা মিলাদ ও দোয়া

নিখিল যুবলীগের সম্পাদক নির্বাচিত হওয়ায়

হাজীগঞ্জ ব্যুরো
চাঁদপুর তথা মতলবের কৃতী সন্তান মাঈনুল হোসেন খান নিখিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজীগঞ্জে যুবলীগের উদ্যোগে শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক সোহাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ শোকরানা মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
এর আগে মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ শাহ্ এমরান হোসেন। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, বঙ্গবন্ধুসহ প্রয়াত সব নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং যুবলীগের নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে শামস্ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় যুবলীগ নেতা এনামুল হক রাসেল, মিজানুর রহমান, মহসিন মোল্লা, শাহআলম মজুমদার, আকতার হোসেন ভুইয়া, মানিক মিয়া, আব্দুর রহমান, মো. আল সেলিম হাওলাদার, মো. সবুজ হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল আল স্বাধীন, জিসান আহমেদ, শিহাব, নাঈম, মেসবাহ, জাবেদ ও জাহিদসহ যুবলীগ, ছাত্রলীগ এবং মসজিদের মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের ৭ম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিল। নিখিলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হরিনা গ্রামে। জন্ম চাঁদপুরে হলেও তিনি ঢাকায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।