
হাজীগঞ্জ ব্যুরো
শপথ নিলেন হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের (টোরাগড় গ্রাম) নব-নির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল। গতকাল সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি শপথগ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।
গত ২৯ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে কাজী দুলাল ডালিম প্রতীকে ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে গত ৩১ মার্চ ওই ওয়ার্ডের কাউন্সিলর ও রাজনীতিবিদ মো. আবুল কাশেম অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। যার ফলে কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৭ আগস্ট, ২০১৯।
