মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আলহাজ মহিউদ্দিন মুন্সী (৬৫) নামের সাবেক এক ইউপি চেয়ারম্যান মারা গেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। এর আগে রোববার রাতে তিনি ঢাকাস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত আলহাজ মহিউদ্দিন মুন্সী উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মুন্সী বাড়ির মরহুম আব্দুস সোবহান মুন্সীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আলহাজ মহিউদ্দিন মুন্সীর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজীসহ বিএনপি নেতৃবৃন্দ।
০১ অক্টোবর, ২০১৯।
