হাজীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন

হাজীগঞ্জ ব্যুরো
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই শ্লোগানে হাজীগঞ্জে সাম্প্রদায়িকতা রুখ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার ব্যানারে শনিবার (৭ নভেম্বর) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অধ্যাপক স্বপন কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুনের উপস্থাপনায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার সভাপতি দিলিপ কুমার সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অনিল চন্দ্র সাহা, পৌর সভাপতি লিটন পাল ও সাধারণ সম্পাদক গৌতম সাহা।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বিধুভূষণ রায় সুজন, সাধারণ সম্পাদক রতন সরকার, রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার পাল, পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজন সাহা প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক নারায়ন মন্ডল, প্রিয়লাল দেবনাথ, সুভাষ রায়, প্রদীপ দাস, পাল সাহা, দিপন পাল, প্রশান্ত পাল, বাবুল দাস, ডা. শ্রীবাস সাহা, নিজ সূত্রধর, লিটন পোদ্দার, জয়ন্ত আইচ, খেলু সাহা, দুলাল দাস, সমর দে, আশীষ পাল, প্লাবন রায় চৌধুরী, জীবন সূত্রধর, কমল দেবনাথ।
এ সময় উপজেলা ও পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
৮ নভেম্বর, ২০২০।