বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ সচেতনতামূলক কর্মসূচি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো হাজীগঞ্জ ও কচুয়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৪ জুন) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ দিন সকালে হাজীগঞ্জ কিউসি টাওয়ারের সামনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এরপর আগত রক্তদাতা ও রক্তগ্রহীতাদের স্বাগত জানানোর মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এটা ইচ্ছা থাকলেও সবসময় করা যায় না। রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষ মানুষকে বাঁচানোর পাশাপাশি নিজে ক্যান্সারের ঝুঁকিসহ অনেক রোগ থেকে নিরাপদ থাকা যায়। এসময় তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, ট্রাফিক পুলিশের পরির্দশক মো. জাহাঙ্গির আলম, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল। সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ-পরিচালক (প্রচার বিভাগ) সাইফুল ইসলাম মজুমদার, চাঁদপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিনের সার্বিক তত্ত্বাবধানে এই রক্তদাতা দিবস পালন করা হয়।
সাবির্ক সহযোগিতা ছিলেন- সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের জেলা অর্থ সম্পাদক সোহাগ আহমেদ, আলো ব্লাড ডোনেশন টিম চাঁদপুর জেলা শাখার সম্পাদক মাছুম বিল্লাহ, জেলা সমন্বয়ক ফয়সাল আহমেদ, হাজীগঞ্জ উপজেলা শাখা সভাপতি ইউছুফ প্রধানীয়া সুমন, সাধারণ সম্পাদক প্রণয় কুমার রায়, সিনিয়র সহ সভাপতি বাদল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মজিব পাটোয়ারীসহ আলো সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নন্দিতা দাস প্রমুখ।
১৫ জুন, ২০২১।
