হাজীগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

করোনা প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি মনিটরিং করতে হবে
….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি



হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, করোনা ভাইরাস বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। যেহেতু জনবহুল এবং ঘনবসতিপূর্ণ দেশে আমাদের বসবাস, সেহেতু এই ভাইরাসে ভয়াবহতা আমাদের অনুভব করতে হবে।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স¦াস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। সেই সাথে সিদ্ধান্তগুলোকে স্থানীয় পরিবেশের সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে শিক্ষার্থীরা। তাই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ এবং তাদের এর (করোনা ভাইরাস) ভয়াবহতার বিষয়ে জানাতে হবে।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সব সিদ্ধান্ত নেয়া হলো, কিন্তু মনিটরিং (তদারকি) করা হলো না। তাহলে এসব কাজের সফলতা আসবে না। তাই নিয়মিত মনিটরিং করতে হবে। চিকিৎসকদের মাধ্যমে শিক্ষার্থীসহ প্রত্যন্ত অঞ্চলে মানুষকে জানান দিতে হবে। এ সময় তিনি হাসপাতালের অন্যান্য বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোয়েব আহমেদ চিশতীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মঈনুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফফাত রুবাইয়া নাসির, ডা. ফয়সাল আহমেদ, থানার এসআই সাধন চন্দ্র নাথ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, প্রেসক্লাবের পক্ষে মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলিসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা আবু বকর ছিদ্দিক সোহাগ, নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বিসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।