
অনুমতি নয়, সরাসরি কথা বলুন ওসি’র সাথে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
পুলিশের সেবা কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য হলো জনগণকে থানামুখী করা। পাশাপাশি এ সেবার মাধ্যমে পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনা। এতে করে অপরাধীদের বিষয়ে আরও বেশি তথ্য পাবে পুলিশ। যা অপরাধ নিয়ন্ত্রণে জোরালো এবং কার্যকরি ভূমিকা রাখবে। সাথে কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার যে অভিযোগ রয়েছে, তা কমে আসবে, এই ‘হ্যালো ওসি’ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে।
মানসম্মত নাগরিক সেবায় ‘হ্যালো ওসি, কথা বলুন আপনার ওসির সাথে’ এ শ্লোগানে জনগণকে সচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন বৃদ্ধি এবং আইনি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দেয়ার ল¶্যে হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ‘হ্যালো ওসি’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তায় ব্যতিক্রম এ কার্যক্রমের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চৌরাস্তায় উন্মুক্ত পরিবেশে ‘হ্যালো ওসি’ কার্যক্রম পরিচালনা করবেন ওসি মো. আলমগীর হোসেন রনি। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় করবেন এবং সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ করবেন। শুধু তাই নয়, প্রতিটি অভিযোগ অতি গুরুতরভাবে নিয়ে সামাধানের জন্য তাৎ¶নিক প্র্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
উপজেলা পুলিশিং কমিটির সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলালের সভাপতিত্বে এবং থানার এসআই রমিজ উদ্দিনের পরিচালনায় এ ‘হ্যালো ওসি’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহমুদুল হক ভূঁইয়া, সাংবাদিক কামরুজ্জামান টুটুল, মনিরুজ্জামান বাবলু ও কবির আহমেদ। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন কামাল হোসেন, হারুন অর রশিদ, সিএনজি চালক আল-আমিন, অটোরিক্সা চালক মামুন প্রমুখ।
