মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনার ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ মুনীর চৌধুরী। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে তিনি মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন।
‘স্মাটফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ শ্লোগানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় প্রধান অতিথিসহ আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশারসহ কলেজ, স্কুল ও মাদরাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে মেলার স্টলে অতিথিদের সামনে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন স্টলে অংশগ্রহণকারী ৩টি কলেজ, ১টি মাদরাসা ও ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
০৫ ডিসেম্বর, ২০২১।
