মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে গত রোববার বিকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিনি বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা গেছে, সরকারি প্রণোদনার আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪ হাজার ৫০ জন কৃষককে সার ও বীজ প্রদান করা হবে। এর মধ্যে ২ হাজার ৮শ’ জন কৃষককে উচ্চফলনশীল ধান বীজ এবং ১ হাজার ২শ’ ৫০ জন কৃষককে রবি শষ্য প্রদান করা হবে। রোববার কয়েকজন কৃষককে সার ও বীজ প্রদানের মাধ্যমে বিনামূল্যে এ সার ও বীজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমের পরিচালনায় অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন।
উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, মিজানুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াসউদ্দিন বাচ্চু, একেএম মজিবুর ও খোরশেদ আলম বকাউলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
২২ নভেম্বর, ২০২২।
